ATN
শিরোনাম
  •  

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলিতে নিহত ১, আহত ২

         
মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলিতে নিহত ১, আহত ২

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলিতে নিহত ১, আহত ২

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (স্থানীয় সময়) ঘটে যাওয়া এ ঘটনাকে দেশটির নিরাপত্তা–বিষয়ক সচিবালয় ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি ৪২ বছর বয়সী এক পুরুষ। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তারাও পুরুষ।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে এ হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক আমলের ভবনঘেরা এই এলাকাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত।

প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো স্কয়ার মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ