ATN
শিরোনাম
  •  

টানা তৃতীয়বার এমএলএস অল-স্টার ম্যাচে থাকছেন না মেসি

         
টানা তৃতীয়বার এমএলএস অল-স্টার ম্যাচে থাকছেন না মেসি

টানা তৃতীয়বার এমএলএস অল-স্টার ম্যাচে থাকছেন না মেসি

বিশ্বকাপের ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু হলেও আপাতত মাঠে ফিরছেন না লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা আগামী বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচে অংশ নেবেন না।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ফুটবলের এই বিশেষ ম্যাচে দেখা যাবে না আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে। তার পাশাপাশি ইন্টার মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলকেও অল-স্টার ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

গত মৌসুমে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এমএলএস কর্তৃপক্ষ মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এবার কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না তাকে। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯ জুলাই স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি। বিশ্বকাপের দীর্ঘ যাত্রা ও ফাইনাল পর্যন্ত খেলা ফুটবলারদের বিশ্রামের সুযোগ দিতে এমএলএস ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আগে থেকেই একটি সমঝোতা ছিল।

সেই চুক্তি অনুযায়ী, বিশ্বকাপে দীর্ঘ সময় মাঠে থাকা খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি ক্লাব ও খেলোয়াড়ের পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ পরবর্তী বিশ্রামের অধিকার থাকায় মেসি ও দে পলকে এবারের অল-স্টার ম্যাচ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোজারিওতে ছুটি কাটানোর পাশাপাশি স্থানীয় ফুটবল ম্যাচ উপভোগ করতেও দেখা গেছে মেসিকে। তবে কবে তিনি ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।

আগামী শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে এমএলএসের নক-আউট পর্বে মাঠে নামবে ইন্টার মায়ামি। মেসি ও দে পল না থাকলেও এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের তারকাদের নিয়ে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন আন্দ্রেস কুবাস, হোসে পারাদেলা ও হুয়ান ব্রুনেত্তার মতো আর্জেন্টাইন ফুটবলাররা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ