ATN
শিরোনাম
  •  

নিষিদ্ধ হলেন নেইমার

         
নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাজিলিয়ান লিগের (ব্রাসিলেইরাও) পরবর্তী ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামতে পারবেন না নেইমার। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।

আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ব্রাসিলেইরাওর ২২তম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে।

গত শনিবার (২৫ জুলাই) লিগের ২০তম রাউন্ডে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। এ সময় প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় ম্যাচের রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান।

মৌসুমে এটি ছিল নেইমারের তৃতীয় হলুদ কার্ড। ব্রাসিলেইরাওর নিয়ম অনুযায়ী, তিনটি হলুদ কার্ড পূর্ণ হওয়ায় পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

বিশ্বকাপের পর সান্তোসের হয়ে এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ। ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর কয়েক দিনের বিশ্রাম শেষে ১৭ জুলাই অনুশীলনে ফেরেন তিনি। এরপর ক্লাবের হয়ে মাঠে ফিরে শাপেকোয়েন্সের বিপক্ষে খেলেন।

তবে ব্রাসিলেইরাওতে নিষিদ্ধ হলেও মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে কোনো বাধা নেই নেইমারের। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে মঙ্গলবার ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় পরের ধাপে ওঠার পথে এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ