ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দায়িত্বে আসতে পারেন লিটন দাস
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মেহেদী হাসান মিরাজের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব সরিয়ে নেওয়া হতে পারে বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে পরাজয়ের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন বোর্ড সভায় অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে ফেরানোর গুঞ্জন থাকলেও বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। সীমিত ওভারের দুই ফরম্যাটে একজন অধিনায়ক রাখার পরিকল্পনা থেকেই লিটনকে ওয়ানডের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্ট দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে দায়িত্বে রয়েছেন লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ।
এদিকে, টি-টোয়েন্টি দলে লিটনের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে দলেও তাকে একই দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ।
তবে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিবির বোর্ড সভার পর। সেখানেই পরিষ্কার হবে, ওয়ানডে দলের নেতৃত্বে মিরাজ থাকছেন নাকি নতুন কারও হাতে উঠছে দায়িত্ব।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি