ATN
শিরোনাম
  •  

‘ধুম ফোর’ নয়, রণবীর কাপুরের নজর এখন ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ

         
‘ধুম ফোর’ নয়, রণবীর কাপুরের নজর এখন ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ

‘ধুম ফোর’ নয়, রণবীর কাপুরের নজর এখন ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ

বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, বহুল আলোচিত ‘ধুম ফোর’ সিনেমার সঙ্গে তিনি বর্তমানে যুক্ত নন। বেশ কিছুদিন ধরে তার এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের খবর ছড়িয়ে পড়লেও অভিনেতা নিজেই বিষয়টি গুঞ্জন বলে পরিষ্কার করেছেন।

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে উপস্থিত হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর। সেখানেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আপাতত তার পুরো মনোযোগ রয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাকে ঘিরে।

রণবীর বলেন, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো নতুন প্রজেক্টে এই মুহূর্তে তার কাজ করার পরিকল্পনা নেই। তবে নিজের নতুন সিনেমার বিষয়ে তিনি জানান, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে, রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ চলতি বছরের নভেম্বরে মুক্তির কথা রয়েছে। সান দিয়েগো কমিক-কনের মঞ্চে সিনেমাটির পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা যশের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর।

এদিকে, ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও কমিক-কনের অনুষ্ঠানে এ বিষয়ে নতুন কোনো তথ্য জানাননি রণবীর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ