শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পারাপারে দুর্ঘটনা, দুই পা ভাঙল নারীর
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, এক অজ্ঞাত নারী রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত সড়ক পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে সেগুলো ব্যবহার করা জরুরি।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি