ফ্যামিলি কার্ডে চাকরির নামে সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে টাকা দাবি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছাসেবী নিয়োগের নামে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চক্রটি উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ করেন। তিনি চাকরিপ্রত্যাশীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।
জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন গ্রহণের পর এক ধাপের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। পরে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হলে সেই সুযোগে প্রতারক চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ০১৩০৫৫৩০৯৩৫ নম্বর দিয়ে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করতে থাকে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, “একটি প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে টাকা দাবি করছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।”
এদিকে, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সমাজসেবা কর্মকর্তা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো ব্যক্তি বা নম্বরের প্রলোভনে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি