ATN
শিরোনাম
  •  

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

         
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) চলাকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ যুগ্মসচিব পদমর্যাদার ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা তারা প্রাপ্য হবেন।

এর আগে, গত ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ২০তম ব্যাচের ৩৩ জন কর্মকর্তাকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদেরও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছিল।

এরও আগে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ জন তৎকালীন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসর দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ