ATN
শিরোনাম
  •  

মুক্তির এক সপ্তাহেই পাইরেসির কবলে ‘দ্য ওডিসি’

         
মুক্তির এক সপ্তাহেই পাইরেসির কবলে ‘দ্য ওডিসি’

মুক্তির এক সপ্তাহেই পাইরেসির কবলে ‘দ্য ওডিসি’

মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই পাইরেসির শিকার হয়েছে হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছবিটির একাধিক অবৈধ কপি ও ফুটেজ ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।

জানা গেছে, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ছবিটির একটি নিম্নমানের (লো-কোয়ালিটি) পাইরেটেড সংস্করণ আপলোড করা হয়। প্রায় দুই ঘণ্টা পোস্টটি অনলাইনে থাকায় সেটি ৫০ হাজারেরও বেশি ব্যবহারকারী দেখে ফেলেন। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই তুলনামূলক উচ্চমানের (হাই-কোয়ালিটি) আরেকটি পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার ব্যবধানে সেটির ভিউ ২০ লাখ ছাড়িয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় ইউনিভার্সাল পিকচার্স। কপিরাইট লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পোস্টগুলো সরিয়ে ফেলা হয় এবং অবৈধ কনটেন্ট প্রকাশকারী অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানায়, পাইরেটেড ভিডিও প্রকাশের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের ঘটনায় তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং নিজেদের কনটেন্ট সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পাইরেসির এই ঘটনা ছবিটির বক্স অফিস সাফল্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে ‘দ্য ওডিসি’ এবং প্রেক্ষাগৃহে ছবিটি সফলভাবে ব্যবসা করে চলেছে।

মহাকাব্যভিত্তিক এই চলচ্চিত্রে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন এবং লুপিতা নিয়ং’ওসহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ