অস্ত্রোপচারের পর হাসপাতালে রাম চরণ, কেমন আছেন দক্ষিণী তারকা?
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ‘পেদ্দি’ ছবির শুটিং চলাকালে কব্জিতে গুরুতর চোট পাওয়ার পর অবশেষে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। সোমবার ভারতের কোয়েম্বাটুরের একটি হাসপাতালে তার কব্জিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পেদ্দি’ ছবির একটি কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় রাম চরণের কব্জিতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকেরা তখনই অস্ত্রোপচারের পরামর্শ দিলেও পূর্বনির্ধারিত শুটিং ও ছবির প্রচারণার ব্যস্ততার কারণে তিনি অস্ত্রোপচার পিছিয়ে দেন। এ সময় বিভিন্ন অনুষ্ঠান ও জনসম্মুখে তার হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়।
অস্ত্রোপচারের জন্য রোববার হায়দরাবাদ থেকে কোয়েম্বাটুরে যান রাম চরণ। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনী। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রাম চরণ বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে চিকিৎসকেরা নির্দেশ দিয়েছেন।
রাম চরণের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশ-বিদেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, দিব্যেন্দু ও জগপতি বাবু। মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী ৩৪০ কোটিরও বেশি আয় করে বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি