নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি: তদন্তের নির্দেশ আদালতের
ঢাকার একটি আদালত আইনজীবী ও আলোচিত মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ নির্দেশ দেন। আদালত বনানী থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির তদন্তের অনুমতি সংক্রান্ত শুনানির জন্য এদিন মামলাটি আদালতে ওঠে। শুনানিতে পিয়া জান্নাতুল উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
এর আগে গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া জানান, তিনি অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর বার্তা পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাত পরিচয়ের একাধিক ব্যক্তি তাকে হুমকিমূলক ফোনকল দিচ্ছে। পাশাপাশি গত প্রায় তিন মাস ধরে কিছু অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন। যেকোনো সময় তার বা পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান পিয়া জান্নাতুল।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি