হানিয়া-সাজালের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান জানিয়েছেন, সহশিল্পীদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও হানিয়া আমির, সাজাল আলি কিংবা ইকরা আজিজের সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গাজায় মানবিক সহায়তার জন্য আয়োজিত একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নেন মাহিরা। সেখানে ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে হানিয়া আমির, সাজাল আলি ও ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে তিনি কাজ করতে চান।
জবাবে মাহিরা বলেন, তিনি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও বাস্তবে তাদের কারও সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব নেই। তিনি ব্যাখ্যা করেন, ব্যস্ত কর্মসূচির কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কমই হয়।
তবে সহশিল্পীদের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জনও নাকচ করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ইন্ডাস্ট্রিতে একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য রয়েছে, বৈরিতার কোনো বিষয় নেই।
এ সময় সাজাল আলির প্রশংসা করে মাহিরা বলেন, ভবিষ্যতে যদি তারা একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেন, তাহলে সেটি পাকিস্তানি চলচ্চিত্রের অন্যতম সফল ও সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হতে পারে বলে তার বিশ্বাস।
মাহিরার এই খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই তার অকপটতার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সাজাল আলির সঙ্গে তাকে একই পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
কাজের ক্ষেত্রে মাহিরা খানকে সর্বশেষ দেখা গেছে ‘লাভ গুরু’, ‘নিলোফার’ ও ‘আগ লাগে বস্তি মে’ প্রজেক্টে। এছাড়া ‘রাজিয়া’, ‘হাম কাহান কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রায়’ এবং ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। খুব শিগগিরই তাকে ওয়াহাজ আলির বিপরীতে নতুন নাটক ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি