ATN
শিরোনাম
  •  

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মতবিনিময় সভা

         
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মতবিনিময় সভা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মতবিনিময় সভা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকার গ্রীন গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, নিহত ও আহতদের ত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারা আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল জব্বার। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং আহত ও নিহতদের পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে দ্রুত ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ