ATN
শিরোনাম
  •  

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

         
কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় তুলে নিয়ে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আসরের শুরুটা জয় দিয়েই করেছিল তারা। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ সেটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরে যায় দলটি।

এরপর ঘুরে দাঁড়িয়ে পরপর দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। কাজাখস্তান ও নেপালের বিপক্ষে জয়ে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ করে ফেলে তারা।

তবে শেষ চারে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল অপরিহার্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই সেটেই হেরে যায় দলটি। ফলে ম্যাচ জিততে হলে পরের তিন সেটে টানা জয় ছাড়া কোনো বিকল্প ছিল না।

চাপের মুখে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। একে একে শেষ তিন সেট নিজেদের করে নিয়ে ৩-২ সেটের জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। এই অসাধারণ জয়ে গ্রুপ পর্বে সেরা চারের স্থান নিশ্চিত করে বাংলাদেশ এখন অপেক্ষা করছে সেমিফাইনালের লড়াইয়ের জন্য।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ