প্রেম ও বিরহের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশবাঁশি’
প্রেম, অপেক্ষা আর বিরহের চিরন্তন অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান প্রকাশ হয়েছে। নতুন গানটির নাম ‘পাতার বাঁশবাঁশি’। ভালোবাসার টান ও মনের না-বলা কথাগুলোকে কেন্দ্র করে তৈরি এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আবিদ রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।
‘পাতার বাঁশবাঁশি’ একটি আবেগঘন প্রেমের গান। যেখানে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার হৃদয়ের টান অনুভব করেন। নিজেকে দূরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন তিনি। গানটিতে প্রেমের আকর্ষণ, অপেক্ষার কষ্ট এবং মনের গভীর অনুভূতিগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
গানটির মিউজিক ভিডিওতেও ফুটে উঠেছে নান্দনিকতার ছোঁয়া। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে এর শুটিং করা হয়েছে। গানের গল্পের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে পুরোনো স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ, যা ভিডিওটিতে আলাদা সৌন্দর্য যোগ করেছে।
ঐতিহাসিক পরিবেশ ও শান্ত আবহে নির্মিত মিউজিক ভিডিওটি প্রেমের গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এবং দূরে থাকার বেদনা—দুই অনুভূতিই এতে সুন্দরভাবে ফুটে উঠেছে।
গানের কথা, সুর ও দুই শিল্পীর কণ্ঠে ভালোবাসা ও বিরহের আবেগ প্রকাশ পেয়েছে। ‘পাতার বাঁশবাঁশি’ শ্রোতাদের নিজের ভালোবাসার স্মৃতি মনে করিয়ে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশবাঁশি’ গানটি পাওয়া যাচ্ছে সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি