ATN
শিরোনাম
  •  

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল ফ্রিডম, মেয়াদ বাড়ল আগস্ট ২০২৬ পর্যন্ত

         
‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল ফ্রিডম, মেয়াদ বাড়ল আগস্ট ২০২৬ পর্যন্ত

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল ফ্রিডম, মেয়াদ বাড়ল আগস্ট ২০২৬ পর্যন্ত

এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্কুটি ও গোল্ড কয়েন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে এবং হাইজিন সেক্টরে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, “‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্ককে উদযাপন করছি। বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক আরও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।”

অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম-এর লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ