প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু সরকারের একক উদ্যোগে সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সোমবার সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্প আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং বিদ্যালয়কে কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিটি শ্রেণি-শিক্ষককে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ‘প্যারেন্ট সার্কেল’ গঠন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ত করা হবে, যা বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তুলবে।
এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, সমাজের দানশীল ব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদের নিয়ে ‘বন্ধু রেজিস্টার’ তৈরির আহ্বান জানান তিনি। এই নেটওয়ার্ক বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, যে বিদ্যালয় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারবে, সেই বিদ্যালয়ই সবচেয়ে সফল হবে। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ থাকলে বিদ্যালয়ের সম্পদ রক্ষা, খাদ্যের মান নিশ্চিত এবং শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিটি শিশুর জন্য আধুনিক, মানবিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষক সংকট নিরসন, পিটিআইয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সুনামগঞ্জের পুলিশ সুপার, স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস