রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় মধ্যরাতে সড়কে উল্টে যাওয়া একটি কাভার্ড ভ্যান দুপুর পর্যন্তও সরানো সম্ভব হয়নি। ফলে ঢাকা থেকে বের হওয়া সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
রোববার দিবাগত মধ্যরাতে আইল্যান্ডে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানটি সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও আউটগোয়িং লেনে সৃষ্টি হয়েছে যানজট।
দুর্ঘটনার পর থেকে বিআরটি লেনের মুখে পড়ে রয়েছে যানটি। ট্রাফিক পুলিশ ছোট ও বড়—দুই ধরনের রেকার দিয়ে দুই দফা চেষ্টা চালালেও কাভার্ড ভ্যানটি সরাতে পারেনি।
ট্রাফিক উত্তরা এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান জানান, দুর্ঘটনায় পড়া কাভার্ড ভ্যানটি মালামাল বোঝাই এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। চালক ও সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে নেই।
তিনি বলেন, ট্রাফিক পুলিশের নিজস্ব রেকার দিয়ে গাড়িটি সরানো সম্ভব হচ্ছে না। এছাড়া রাজারবাগের বড় রেকার-১ বর্তমানে অচল থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালামাল নামানোর পর ভারী যন্ত্রের সহায়তায় গাড়িটি সরানো হবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা থেকে বের হওয়া সড়কে যান চলাচল সীমিতভাবে চলবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস