চব্বিশের জুলাই গণআন্দোলনে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
রোববার (২৬ জুলাই) সকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি তুরাবের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডের বিচার হলে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, এ হত্যার বিচার দাবিতে তারা সোচ্চার থাকবেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও সিলেট জেলা-মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ডা. শফিকুর রহমান তাঁর নানা মাস্টার জোয়াদুর রহমান, প্রবীণ জামায়াত কর্মী মুহুরী আব্দুল খালিক এবং লেখক-গবেষক আব্দুল হাকিম তাপাদারের কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস