ATN
শিরোনাম
  •  

সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ: ‘৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে’

         
সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ: ‘৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে’

সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ এ কলেজের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন গণ-আন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে কলেজটির উল্লেখযোগ্য অবদান রয়েছে।

প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়ের উদ্যোগ নেওয়ার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ