পদত্যাগের দুই দিন পর আজ রোববার বঙ্গভবন ছাড়লেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুর ২টা ২৫ মিনিটে তিনি সরকারি বাসভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে, গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। তার পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানেরও অবসান হয়।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস