ATN
শিরোনাম
  •  

জোড়া গোল করে ‘পোকার’ উদযাপন, এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

         
জোড়া গোল করে ‘পোকার’ উদযাপন, এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

জোড়া গোল করে ‘পোকার’ উদযাপন, এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

ব্রাজিলিয়ান সিরি ‘এ’ (ব্রাসিলেইরাও) লিগে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচালেও তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। শাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ক্লাব বিশ্বকাপ-পরবর্তী বিতর্কিত সময় কাটিয়ে এই ম্যাচেই প্রথমবারের মতো সান্তোসের শুরুর একাদশে জায়গা পান নেইমার। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়ে সমালোচনার মুখে পড়া এই তারকা মাঠেই তার জবাব দেন। ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে তাস বিলানোর ভঙ্গিতে ‘পোকার’ উদযাপন করেন তিনি।

প্রথমার্ধে বারেয়ালের সঙ্গে দারুণ পাস আদান-প্রদানের পর গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। তবে বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায় শাপেকোয়েন্স। ৫০তম মিনিটে মার্সিনিয়োর গোলে সমতা ফেরানোর পর সান্তোসের ডিফেন্ডার হুয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। মৌসুমে এটি তার তৃতীয় হলুদ কার্ড হওয়ায় সান্তোসের পরবর্তী ম্যাচে তাকে নিষিদ্ধ থাকতে হবে।

তবে নাটকীয় সমাপ্তিতে দলকে অন্তত এক পয়েন্ট এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের শেষ মুহূর্তে কাবায়ারো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান নেইমার। গোলের পর দ্রুত বল নিয়ে মাঝমাঠে ফিরে গিয়ে জয়ের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

এই ড্রয়ের ফলে সান্তোসের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। তারা আপাতত লিগ টেবিলের ১৪তম স্থানে থাকলেও রেলিগেশন অঞ্চল থেকে পুরোপুরি নিরাপদ নয়। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের জন্য টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ