ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে ভবনগর সড়কের একটি সেতুর নিচে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, প্রথমে স্থানীয়রা পানিতে ভাসমান একটি হাত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি