ATN
শিরোনাম
  •  

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

         
এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়েছেন।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

এদিকে হঠাৎ গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন, সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের রান্নাবান্নায় ভোগান্তি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ