ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। রোববার (২৬ জুলাই) বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।
দিনের শুরুতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে যাবেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। এরপর তিনি গুলশানে নিজের ফ্ল্যাটে উঠবেন। তার নতুন আবাসস্থলেও এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর ও নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে বঙ্গভবনে শুরু হচ্ছে নতুন প্রশাসনিক কার্যক্রম।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি