পশ্চিমতীরে সেটেলারদের তাণ্ডব, মসজিদে আগুন ও গাড়ি ভাঙচুর
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের হামলা ও সহিংসতার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নাবলুসের কুসরা গ্রামে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। এ সময় মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ লেখা হয়।
এদিকে উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামে ফিলিস্তিনিদের কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে সেটেলারদের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে পাথর নিক্ষেপ করে এবং কয়েকটি সড়ক অবরোধ করে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গ্রামের প্রবেশপথে কয়েকজন সেটেলার অবস্থান করছে। এ সময় একটি গাড়ি সেখানে পৌঁছালে তারা চালককে গ্রামে প্রবেশ করতে বাধা দেয় এবং গাড়িটি ঘুরিয়ে দিতে বাধ্য করে।
এর আগে শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল গ্রামে অস্ত্র নিয়ে যায় ইসরায়েলি সেটেলাররা। অভিযোগ রয়েছে, সেখানে তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এ সময় এক ফিলিস্তিনি একজন ইসরায়েলির কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলি কর্তৃপক্ষ নিহত ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে ফিলিস্তিনি পক্ষের দাবি, তারা নিজেদের এলাকায় অবস্থান করছিলেন এবং হামলা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছিলেন। একই ঘটনায় নিহত ইসরায়েলিদের ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইসরায়েল
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি