ATN
শিরোনাম
  •  

কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার ৩০০

         
কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার ৩০০

কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার ৩০০

আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কঙ্গো সরকার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা (মৃত্যুসহ) ৩ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর ইতিহাসে চলমান ইবোলা প্রাদুর্ভাব সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া সংকটগুলোর একটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য পরামর্শক আব্দুলসামি নাসিদি বলেন, কার্যকর ভ্যাকসিনের সংকট এবং সংঘাতপূর্ণ এলাকায় দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ইবোলা দ্রুত ছড়িয়ে পড়ছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও নজরদারি ব্যবস্থা না থাকায় ভাইরাস নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

ইবোলা মোকাবিলায় বিজ্ঞানীরা নতুন ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, তাদের তৈরি একটি পরীক্ষামূলক ভ্যাকসিন ইতোমধ্যে একজন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে।

বর্তমানে কঙ্গোতে ছড়িয়ে পড়া ভাইরাসটি ‘বুন্দিবুগয়ো’ ভ্যারিয়েন্টের। এটি ইবোলা ভাইরাসের বিরল চারটি ধরনগুলোর একটি। মানবদেহে এই ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও এর বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন তৈরি হয়নি।

এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই সময়ে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ