বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশ প্রার্থী ফেল, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। ফলে শূন্য পদ পূরণে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য মোট ৬১টি পদের বিপরীতে ২১৮ জন আবেদন করেছিলেন। গত ২৩ জুলাই লিখিত এবং ২৪ জুলাই ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ধাপের পরীক্ষায় ১৭০ জনের বেশি প্রার্থী অকৃতকার্য হন। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৯ জন।
তবে প্রাথমিকভাবে উত্তীর্ণদের মধ্য থেকেও সবার চূড়ান্ত নিয়োগ নিশ্চিত নয়। বিসিবি জানিয়েছে, কয়েকজন প্রার্থীর যোগ্যতার শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণে চূড়ান্ত নিয়োগের তালিকায় পরিবর্তন আসতে পারে।
পর্যাপ্ত সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিসিবি নতুন করে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিসিবির এই নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ প্রার্থীর ব্যর্থতা জেলা পর্যায়ে দক্ষ ও মানসম্পন্ন ক্রিকেট কোচের সংকটের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি