বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণ দিতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরও জানান, সাভারে ১২ একর জমির ওপর একটি অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, খেলাধুলা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হবে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদান করলে কর রেয়াত (ট্যাক্স রিবেট) পাওয়া যায়। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এটি কেবল একটি প্রশাসনিক বিষয় নয়, বরং একটি মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এলে এসব শিশু সহজেই সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পরিবেশনায় একক ও দলীয় গান এবং নৃত্যানুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

উল্লেখ্য, এটিএন নিউজ প্রায় এক দশক ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পাওয়ার প্যারেন্টস’ অনুষ্ঠান প্রচার করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছর বিশেষ চাহিদাসম্পন্ন ছয়জন শিশুর অভিভাবক এবং এ খাতে অবদান রাখা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি