ATN
শিরোনাম
  •  

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি, বদলি হিসেবে দলে ব্রাইট

         
এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি, বদলি হিসেবে দলে ব্রাইট

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি, বদলি হিসেবে দলে ব্রাইট

বিশ্বকাপের ব্যস্ত সূচির পর বিশ্রামের অংশ হিসেবে এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টারস ও মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসের মধ্যকার ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা।

মেসির পাশাপাশি অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন ইন্টার মায়ামির মিডফিল্ডার রদ্রিগো ডি পল, শিকাগো ফায়ারের সাবেক ফরোয়ার্ড হুগো কুইপার্স এবং শিকাগো ফায়ারের ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি। কুইপার্স সম্প্রতি মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরেতে যোগ দেওয়ায় তিনি এই ম্যাচে অংশ নিচ্ছেন না। আর এমবোকাজি চোটের কারণে ছিটকে গেছেন।

এই চারজনের পরিবর্তে অল-স্টার দলে ডাক পেয়েছেন ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১২টি ম্যাচে শুরু থেকে খেলে ব্রাইট দলের ৯টি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে, ভ্যাঙ্কুভারের হয়ে ১২ ম্যাচে কুবাস করেছেন ৩টি অ্যাসিস্ট। হিউস্টন ডায়নামোর জার্সিতে প্রথম মৌসুমেই গুইলার্মে করেছেন ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট। আর শিকাগো ফায়ারের হয়ে জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে ৫টি গোল ও ৭টি অ্যাসিস্ট।

বিশ্বকাপ শেষে কিছু সময় নিজ শহর রোজারিওতে কাটিয়ে মেসি এখন ক্লাবে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে টানা খেলার ধকল বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এবারের এমএলএস অল-স্টার ম্যাচে মাঠে দেখা যাবে না বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ