প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ, মা-দুই ভাইসহ গ্রেপ্তার ৫
ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় ২০ বছর বয়সী এক তরুণীকে পরিবারের সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর মা, দুই ভাই ও দুই চাচাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম হিমার্ষী। তার সঙ্গে হার্ষিত নামে এক যুবকের প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে ভিন্ন বর্ণের হওয়ায় এই সম্পর্কের বিরোধিতা করে আসছিল হিমার্ষীর পরিবার।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা হিমার্ষীকে হত্যা করেন। পরে ঘটনাটি গোপন রাখতে ওই রাতেই তার মরদেহ দাহ করা হয় এবং অসুস্থতাজনিত মৃত্যু বলে বিষয়টি প্রচারের চেষ্টা করা হয়।
পরদিন শুক্রবার হিমার্ষীর প্রেমিক হার্ষিত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে শুক্রবার রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হিমার্ষীর মা, দুই ভাই এবং দুই চাচা।
হার্ষিত অভিযোগ করেন, পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কের বিরোধিতা করে আসছিলেন। তিনি দাবি করেন, সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে হিমার্ষীকে হত্যা করা হয়েছে।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, হিমার্ষী বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে যান, যেখানে আগে থেকেই হার্ষিত উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে পরিবারের সদস্যরা দুজনকে মারধর করেন।
নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হার্ষিত। তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি নিজের জীবন নিয়েও শঙ্কিত।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি