দেশের চলচ্চিত্রে বড় আয়োজনে আসছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্পে কাজ করেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। একঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে। এবার সিনেমাটি নিয়ে নতুন ঘোষণা দিলেন নির্মাতা।
সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি কনসেপ্ট লুক প্রকাশ করে রায়হান রাফী লিখেছেন, “এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি এমন একটি ছবি বানাতে, যা আপনাদের সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দেবে। এখন ধীরে ধীরে সব আন্ধার থেকে আলোয় আসবে, আপনাদের সামনে। ‘আন্ধার’-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?”
প্রকাশিত পোস্টারে দেখা যায়, গভীর রাতের নির্জন একটি রাস্তার পাশে আলো জ্বালানো ছোট্ট একটি দোকান এবং পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের একটি জিপ গাড়ি। পোস্টারের নিচে বড় অক্ষরে লেখা ‘ANDHAR’, আর তার নিচে রয়েছে ‘THE JOURNEY BEGINS.’
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মন্তব্যে নির্মাতাকে শুভকামনা জানিয়েছেন এবং সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের অপেক্ষার কথা জানিয়েছেন।
গত বছর আনুষ্ঠানিকভাবে ‘আন্ধার’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই জানানো হয়, ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি স্বনামধন্য পোস্ট-প্রডাকশন প্রতিষ্ঠানে সম্পাদনা ও অন্যান্য পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। এ কাজে নির্মাতা রায়হান রাফী ও আদনান আদিব খানও সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’।
উল্লেখ্য, শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন দীর্ঘদিন ধরে ভূত ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা এবং রেডিওতে ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির মূল গল্প নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি