কুমিল্লার বিভিন্ন এলাকায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
কোম্পানির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুলাই কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকায়, ২৮ জুলাই কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় এবং ২৯ জুলাই কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে পাইপলাইনের প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, গ্যাস সরবরাহ সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য বা সহায়তার জন্য গ্রাহকদের বাখরাবাদ গ্যাসের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি