ATN
শিরোনাম
  •  

‘ভালোবাসলাম কাকে, আর গেলাম কোথায়’—অজানা প্রেমের স্মৃতিতে আবেগঘন শাকিব খান

         
‘ভালোবাসলাম কাকে, আর গেলাম কোথায়’—অজানা প্রেমের স্মৃতিতে আবেগঘন শাকিব খান

‘ভালোবাসলাম কাকে, আর গেলাম কোথায়’—অজানা প্রেমের স্মৃতিতে আবেগঘন শাকিব খান

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার নিজের জীবনের এক অজানা প্রেমের গল্প প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, মিডিয়ার বাইরের এক তরুণীকেই জীবনের সঙ্গী হিসেবে ভেবেছিলেন, কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি।

সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে অতীতের সেই সম্পর্কের কথা স্মরণ করেন শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে গুলশানের এক তরুণীর প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে না গিয়ে খোলামেলাভাবে নিজের অনুভূতির কথা জানান তিনি।

শাকিব বলেন, ‘একদমই মিডিয়ার বাইরে সে। পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট—গুলশানেরই একটা মেয়ে। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন, এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে।’

অভিনেতা আরও জানান, সম্পর্কটি ছিল গভীর এবং দুজনের মধ্যেই ভালোবাসা ছিল। তবে অজানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘সে খুবই সুন্দরী ছিল। আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমি সেখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। তাই মনে মনে ভাবি, আমি যেতে চেয়েছিলাম কোথায়, কার সঙ্গে থাকতে চাইলাম; ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়।’

অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপক পূর্ণিমাও জানান, তিনি ওই তরুণীকে চিনতেন এবং দেখেছেন। এ সময় শাকিব খান আরও বলেন, ‘আমি মিসও করি তাকে।’

তবে সেই তরুণীর নাম বা পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তার এই আবেগঘন স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ