ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়।
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
নতুন দায়িত্ব পাওয়া প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। ফলে এখন থেকে তিনি একযোগে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতে চলমান সংকট মোকাবিলা এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নতুন শিক্ষামন্ত্রীর নিয়োগকে ঘিরে দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল শিক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি