রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ জানায়, শনিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান চালায়। এ সময় মো. রমজান চৌধুরী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি