দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
ভারত সরকার দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
সিজেপির প্রধান চারটি দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আরএএফ ও দিল্লি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া।
শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। তবে সে সময় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারে সম্মত ছিলেন না। পরে সরকারের সঙ্গে আলোচনার পর সিজেপি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়।
সৌরভ দাস জানান, সারা দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী বা আয়োজকদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হবে না—এমন আশ্বাসও সরকারের কাছে চাওয়া হয়েছে। সরকার এ বিষয়ে মঙ্গলবার লিখিতভাবে জানাবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার সম্মত হয়েছে বলে জানান সিজেপির মুখপাত্র।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা সংস্কার নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হবে।
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সিজেপি তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও বিষয়টি প্রকাশ করেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি