‘রইদ’ উদযাপনে নির্মাতা-শিল্পীদের আড্ডা, ১ আগস্ট বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্মুক্ত আয়োজন
কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’-এর নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে বিশেষ আড্ডার আয়োজন করা হয়েছে। ‘আড্ডায় রইদ উদযাপন’ শীর্ষক এই অনুষ্ঠান আগামী ১ আগস্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রটির নির্মাণযাত্রা, নেপথ্যের নানা অভিজ্ঞতা এবং অজানা গল্প নিয়ে দর্শকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির নির্মাতা মেজবাউর রহমান সুমন, নির্মাতা ও অধ্যাপক জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এছাড়া ছবির অভিনয়শিল্পীরাও দর্শকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকায় আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। দর্শকরা চলচ্চিত্রটির নেপথ্যের গল্প শোনার পাশাপাশি নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।
উল্লেখ্য, কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যবসায়িকভাবেও এটি সমসাময়িক মুক্তিপ্রাপ্ত অন্যান্য চলচ্চিত্রের তুলনায় ভালো সাফল্য অর্জন করেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি