কুশিয়ারার পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির আভাস
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিনও এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে কুশিয়ারা নদী এখনও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এফএফডব্লিউসির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, নদীর পানি কমতে থাকায় আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী দুই দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট আকার ধারণ করতে পারে।
বুলেটিনে আরও জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও আগামী তিন দিন কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সেলোনিয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও মুহুরী, গোমতী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও ফেনী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি