হামের উপসর্গে ঢাকায় আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯১
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সব শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৬৯১ জন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৭২১ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি