ATN
শিরোনাম
  •  

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭

         
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭

র‌্যাব-৭, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন খন্দকার পাড়া, কালু মুন্সীর বাড়ি এলাকায় কতিপয় ব্যক্তি ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে দৌড়ে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বসতবাড়ির উত্তর পাশে দেয়ালের সঙ্গে থাকা হাছনাহেনা ফুলগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ