ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে থেমে যায়। বাসটি দাঁড়িয়ে থাকায় এর পেছনে আসা একটি প্রাইভেটকার, একটি কভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল গতি কমিয়ে থামে।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, কভার্ডভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস