রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম নূর আলম (৪০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দনিয়া দাসপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশ জানতে পারে, ওই বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস