ATN
শিরোনাম
  •  

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯

         
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, মামলা ২৯

ডিএমপির অভিযান

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসির অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে পোড়া ছাতার কাপড় ও ছাতার অংশ, ব্যাটারির খণ্ডিত অংশ, ছাতার রড, জিআই পাইপের অংশ, বিয়ারিংয়ের বল, ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, চেক বই, সিমকার্ড এবং একটি ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ