বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সম্পর্ক জোরদারে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন নতুন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান দেখা গেছে—এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী এবং এ লক্ষ্যেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
এদিকে একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে এক সাংবাদিক জানতে চান, সফর সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে তাদের কোনো তথ্য আছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস