খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা: পাকিস্তানের ১২ সেনাসহ নিহত ১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকিতে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন সেনাসদস্য, দুইজন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সরকারি কর্মকর্তা নিহত হন।
পাকিস্তান সেনাবাহিনী তাদের বিবৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, “দেশের ১২ জন সেনাসদস্য, দুইজন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন।”
সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এ হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: খালিজ টাইমস
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস