ATN
শিরোনাম
  •  

শাকিরার পোশাক, মেসির স্বাক্ষরিত জার্সিসহ বিশ্বকাপের স্মারক নিলামে

         
শাকিরার পোশাক, মেসির স্বাক্ষরিত জার্সিসহ বিশ্বকাপের স্মারক নিলামে

শাকিরার পোশাক, মেসির স্বাক্ষরিত জার্সিসহ বিশ্বকাপের স্মারক নিলামে

বিশ্বকাপের পর্দা নামলেও টুর্নামেন্টের স্মরণীয় মুহূর্তগুলোকে ঘিরে আগ্রহ এখনো তুঙ্গে। সেই আগ্রহকে আরও বাড়িয়ে বিশ্বকাপ-সংশ্লিষ্ট ৪০টির বেশি স্মারক নিলামে তুলছে ব্রিটেনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস অকশান হাউজ।

ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ান গোল চ্যারিটি অকশান’-এ নিলামে উঠছে শিল্পীদের ব্যবহৃত পোশাক, তারকাদের অটোগ্রাফ করা জার্সি এবং টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বলসহ নানা মূল্যবান স্মারক। এসব নিলাম থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কার্যক্রমে ব্যয় করা হবে।

নিলামে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে টুর্নামেন্টের ফাইনালের হাফটাইম শোতে বিটিএস সদস্য জিমিনের পরা জার্সিকে ঘিরে। অন্যদিকে, ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। ক্রিস্টিসের আশা, এটি ভিত্তিমূল্যের অন্তত দ্বিগুণ দামে বিক্রি হতে পারে।

এছাড়া নিলামে তোলা হচ্ছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির স্বাক্ষরিত জাতীয় দলের জার্সি। একই সঙ্গে ফাইনালের হাফটাইম অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরা একটি পোশাক দিয়েছেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। নিলামের তালিকায় রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনার হাফটাইম শোতে ব্যবহৃত গ্লাভসও।

বিশ্বকাপের স্মরণীয় এই সংগ্রহযোগ্য সামগ্রীগুলো ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ