দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৮১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ শিশুর।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৪ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।
এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন রোগীকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস