ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

         
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কাতারের আমিরের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিটি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকের এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমিরের উদ্দেশে লেখা একটি চিঠি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ