আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন মেসি, বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি এএফএর
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তিনি এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না। দলের প্রজন্মান্তরের পরিবর্তন বা ট্রানজিশন প্রক্রিয়া সহজ করতে আগামী কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলবেন, এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও ফাইনালের পর নিজের সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করেননি ৩৯ বছর বয়সী এই তারকা। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই তার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় দলে নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই কিছুদিন খেলা চালিয়ে যাবেন মেসি। এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।
এদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের তথ্য অনুযায়ী, মেসির সম্মানে একটি জাঁকজমকপূর্ণ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে রাজকীয় বিদায় জানাতে চান কর্মকর্তারা।
২০২৬ বিশ্বকাপেও বয়সকে হার মানিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন এবং আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা।
ফাইনালের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময় খোলা থাকবে এবং তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির যাত্রা ছিল সাফল্য ও সংগ্রামের এক অনন্য গল্প। ক্যারিয়ারের শুরুতে একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে তিনিই আর্জেন্টিনাকে সাফল্যের স্বর্ণযুগে পৌঁছে দেন। তার নেতৃত্বে দলটি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন এই কিংবদন্তি।
তবে মেসির অবসরের বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা মেসি নিজে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে বিষয়টি আনুষ্ঠানিক নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস